গৃহকর্তার অনুপস্থিতিতে দুষ্কৃতীরা অবাধে লুঠপাট ভাটপাড়া থানার কাঁকিনাড়ার নারায়নপুর বালিশখানা এলাকায়। জানা গিয়েছে, গৃহকর্তা ৭২ বছরের নিজোত কুমার সাহা লক্ষ্মী পুজোর আগের দিন দমদমে মেয়ের বাড়ি গিয়েছিলেন। নিজোত বাবুর ভাগ্নি শিবানী সাহা রবিবার সকালে দরজার তালা ভাঙা। এরপর তিনি পড়শিদের বিষয়টি জানান। মেয়েকে সঙ্গে নিয়ে বৃদ্ধ কাঁকিনাড়ার বাড়িতে এসে দেখেন পাঁচটা তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা-পয়সা ও সোনার গহনা লুঠ করেছে। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। প্রসঙ্গত, শনিবার পাশেই এক ব্যবসায়ীর বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পরপর চুরির ঘটনায় আতঙ্কে নারায়নপুর বালিশখানার বাসিন্দারা।
Barrackpore: ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুঠপাট কাঁকিনাড়ার নারায়নপুরে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper