মহাসপ্তমীর দিন (Alipurduar) সকালে কলাবউ স্নান করিয়ে মন্ডপে মন্ডপে নবপত্রিকা স্থাপনের মাধ্যমে বাংলার আবাল বৃদ্ধ বনিতা যখন দেবী দূর্গার মহাসপ্তমী পুজোয় মেতে উঠেছেন তখন বাংলার পাহাড় থেকে সমতলের নেপালী সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছেন তাদের নিজস্ব উৎসব ফুলপাতি শোভাযাত্রায়। এটি নেপালী সম্প্রদায়ের বড়ো উৎসব। মহাসপ্তমীর সকালে নেপালী সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা নিজস্ব পোষাকে সজ্জিত হয়ে শোভাযাত্রার আয়োজন করেন ও শোভাযাত্রায় তাদের নিজস্ব নাচ গানের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন। শোভাযাত্রায় থাকে একটি ডালি বা ডোলি। এই ডালি বা ডোলি তারা পালকির মতো করে কাঁধে বহন করেন। সাধারন মানুষ এই ডালি বা ডোলিতে ফুল নিবেদন করেন। শোভাযাত্রা ডালি বা ডোলিতে সংগৃহীত ফুল মন্ডপে পুজিতা দেবী দূর্গার চরনে নিবেদন করে শেষ হয় শোভাযাত্রা। শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়।
Alipurduar: মহাসপ্তমীতে নেপালী সম্প্রদায়ের মানুষ মেতে উঠলেন ফুলপাতি শোভাযাত্রায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper