মঙ্গলবার , মার্চ 31 2026
Breaking News

MALDA: বুকিং করেও সময়মতো গ্যাস সিলিন্ডার না পেয়ে পথ অবরোধ গ্রাহকদের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: বুকিং করেও সময়মতো গ্যাস সিলিন্ডার না পেয়ে পথ অবরোধ গ্রাহকদের গ্যাস বুকিং (MALDA) করেও সময়মতো গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাচ্ছেননা গ্রাহকরা এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। তাদের অভিযোগ গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর এর অফিসে ফোন করলে তারা ফোন ধরেননা,অফিসে গিয়ে কথা বললেও কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়না। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার মালদহ শহরের মনস্কামনা রোডে গ্যাস সংস্থার ডিস্ট্রিবিউটরের কার্যালয়ের সামনে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্বধ গ্রাহকরা। অভিযোগ দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির শিকার গ্রাহকরা।ডিস্ট্রিবিউটর সময়মতো সিলিন্ডার সরবরাহ না করায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকরা। এর আগেও এই ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকরা। বিষয়টি নিয়ে ডিস্ট্রিবিউটির সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।