ভারত বাংলাদেশ (MALDA) সীমান্তে মালদহ জেলার হবিবপুরে এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পাকড়াও করলেন বি এস এফ জওয়ানরা। জানা গেছে বৃহস্পতিবার বিকালে হবিবপুর সীমান্ত এলাকায় এক ব্যক্তি সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিলো। কর্তব্যরত বি এস এফ জওয়ানদের নজরে বিষয়টি আসতেই তারা ঐ ব্যক্তিকে আটক করেন। শুক্রবার বিকালে আটক ব্যক্তিকে বি এস এফ এর পক্ষ থেকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতের নাম প্রদীপ বালা (৩৯), তার বাড়ি বাংলাদেশের মকসুদপুর থানার উজানি গ্রামে। ধৃতকে শনিবার মালদহ জেলা আদালতে পাঠিয়ে ঘটনার পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
MALDA: ইন্দো-বাংলাদেশ সীমান্তে পাকড়াও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla