মালদহ (Malda)জেলা পুলিশের অধীন বামনগোলা থানার উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পুলিশ সূত্রে জানা গেছে এদিনের শিবিরে এলাকার একশো পঞ্চাশ জন দুস্থ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করা হয় । পাশাপাশি শিবিরে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা সরঞ্জাম। সামাজিক পুলিশ কর্মসূচি অনুসারে এই উদ্যোগ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীরা সহ এলাকার বিশিষ্টজনেরা।
Malda: বামনগোলা থানার উদ্যোগে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper