শনিবার , মার্চ 7 2026
Breaking News

Mamata Banerjee: কলকাতার ধর্না মঞ্চ থেকে “যুবসাথী” নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Mamata Banerjee: কলকাতার ধর্না মঞ্চ থেকে “যুবসাথী” নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এসআইআর (Mamata Banerjee)এর নাম করে বাংলা ও বাঙ্গালী বিরোধী বিজেপি বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে গনতান্ত্রিক অধিকার হরনের যে চক্রান্ত শুরু করেছে তার প্রতিবাদে কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে শুক্রবার থেকে ধর্না অবস্থান শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি এই ধর্না অবস্থান মঞ্চ থেকে “যুবসাথী” প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান “যুবসাথী” প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছর বয়সী প্রায় এক কোটি আবেদন জমা পড়েছে। আগে কথা ছিলো আবেদনকারীদের মাসিক পনেরোশ করে টাকা এপ্রিল মাসের এক তারিখ থেকে তাদের একাউন্টে পাঠানো হবে। সেই সিদ্ধান্ত বদল করে সাতই মার্চ শনিবার থেকেই সেই টাকা আবেদনকারীদের একাউন্টে পাঠানো হবে বলে ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণায় খুশীর হাওয়া আবেদনকারীদের মধ্যে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।