তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বে এই বার্তা দিয়েছিলেন গত দু’বছর করোণা পরিস্থিতিতে সকল মানুষই দুর্গোৎসব পুজো আনন্দে উপভোগ করতে পারেননি। কিন্তু এবারে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক তাই ইউনেস্কো সম্মানে ভূষিত ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার মহৎ উৎসব দুর্গা পূজা দেখার ভিড় উপচে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেসের যুবকর্মীরা প্যান্ডেলে ও রাস্তায় নেমে সকল দর্শনার্থীদের জন্য দুর্গাপূজার দর্শন ও আনন্দের দিনগুলো যাতে ভালোভাবে উপভোগ করতে পারেন সেই সহযোগিতায় শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি নব পদাধিকারী হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রকে সঙ্গে নিয়ে শিবপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল যুব কর্মীদের হাতে বিশেষ ধরনের টি-শার্ট তুলে দিলেন তাদের হাতে বিধায়ক মনোজ তিওয়ারির কদমতলা অফিসে থেকে।
Manoj Tiwary: অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে যুব নেতা কৈলাস মিশ্রের ব্যবস্থাপনায় বিধায়ক মনোজ তিওয়ারির বিশেষ উদ্যোগ
রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper