এমবিবিএস (CoochBehar) এর ছাত্রীর মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার পিলখানা রোড সংলগ্ন মেডিকেল কলেজে।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার কলেজের স্টাডি রুমে। সেই রুম থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ছাত্রীর নাম স্নিগ্ধা কুন্ড(২৪)। পূর্ব বর্ধমানের ওই ছাত্রীর বাড়ি। তিনি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম বর্ষের ছাত্রী। স্টাডি রুমে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় অন্যান্য এমবিবিএস পড়ুয়ার। ছাত্রীর মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
CoochBehar: এমবিবিএস ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহারে
রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla