হাওড়ার জগৎবল্লভপুরে মাজুর ওষুধের দোকানে ঢুকে পড়লো এক বিশাল আকার “গোসাপ ” (Monitor lizards)। আতঙ্কে দোকান ছেড়ে বেরিয়ে এলেন বিক্রেতারা । খবর গেলো বনদফতরে।বনদফতরের কর্মীরা এসে টেনে বের করে নিয়ে এলো প্রায় পাঁচ ফুট লম্বা গোসাপ টি কে। এই ঘটনাটি কেন্দ্র করে বাজারে এলাকার মানুষের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। এই বাজার অঞ্চলে এত পরিমাণ জঙ্গল রয়েছে পঞ্চায়েতের তরফ থেকে কোনরকম দেখভাল করা হয় না অভিযোগ জানালেন ব্যবসায়ীরা।
Monitor lizards: ওষুধের দোকানে গোসাপ , হাওড়ার জগৎবল্লভপুরে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla