আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্ৰাউণ্ডে হ্যালিপাডে শুক্রবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামানো হল। আগামী নয় ডিসেম্বর আলিপুরদুয়ার জেলায় আসছে মুখ্যমন্ত্রী।সুত্রের খবর বাগডোগড়া থেকে হাসিমারা বায়ুসেনা বিমান ঘাটিতে বিশেষ বিমানে করে আসবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ডে হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার সার্কিট হাউসে তিনি থাকবেন এবং দশ ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ডে আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। শুক্রবার পরীক্ষা মূলক ভাবে হেলিকপ্টার প্যারেড গ্ৰাউণ্ডে হ্যালিপাডে নামানো হয় ।
Alipurduar: মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফর তৎপরতা তুঙ্গে
রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper