মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের সাগরপাড়া থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগজিন ও চারটি গুলি। আটক দুইজনকে গ্রেপ্তার করে উদ্ধার কৃত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শুক্রবার তাদের আদালতে পেশ করা হয়। পুলিশ অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে।
Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper