টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ পূজা ব্যানার্জী। ২০২১-এ কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। হিন্দি টেলিভিশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন। সেইসমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। আর সেই ঝলক মিলেছিল নেটদুনিয়াতেও Iসোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পূজা ব্যানার্জী প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি ও পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের বানানো রিল ভিডিও’ও শেয়ার করে থাকেন তিনি। এছাড়াও ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক মেলে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কুনাল ও পূজা দুজনেই ব্যস্ততার ফাঁকে নিজেদের বেশিরভাগ সময়টাই কাটান তাদের ছেলে কৃশিভের সাথে।সম্প্রতি অভিনেত্রী নিজের কিছু বোল্ড লুকের ছবি পোস্ট করেছেন। একসাথে বেশকয়েকটি ছবি ও একটি ইনস্টারিল ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন অভিনেত্রীকে হালকা গোলাপি রঙের ডিপ নেক, হাই থাই স্লিটেড বোল্ড ড্রেসে দেখা গিয়েছে। নিজের সাজ পূরণ করার জন্য চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। একটি আলো-আঁধারি সেটের মাঝেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। কখনো বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো হেলান দিয়ে পোজ দিচ্ছিলেন অভিনেত্রী। তার এই সাম্প্রতিক লুক আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে। নিজেদের ভালোলাগার কথা সরাসরি ভক্তরাও জানিয়েছেন কমেন্টবক্সেই। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। আর সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া I
Tags Puja Banerjee
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla