আজ ১২ ই ফেব্রুয়ারি ।গান্ধী মূর্তির পাদদেশে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণার ৭০০ দিন পূর্ণ হলো। বুকভরা যন্ত্রণা নিয়ে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীগণ ধর্ণার ৭০০ তম দিনে একটি গণ কনভেনশন এবং ধিক্কার দিবস পালন করলেন।নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন মেধাতালিকা ভুক্ত হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীগণ। ধর্ণারত যোগ্য অথচ চাকরিতে নিয়োগপত্র না পাওয়া শিক্ষক-শিক্ষিকা প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ দিনের পর দিন বেড়েই চলেছে। রাজ্য সরকার বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যাপারে সদিচ্ছা না দেখানোর জন্য বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা প্রার্থীদের ৭০০ দিনের গণ কনভেনশনে বহু বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সমাজসেবক, সাহিত্যিক,লেখক, অভিনেতা অভিনেত্রী,গণ আন্দোলনের সঙ্গীত শিল্পী, মানবাধিকার কমিশনের সদস্য সদস্যাগণ সহ রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন বহু মানুষ ধর্ণারত যোগ্য চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়ান। সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের একটাই কথা যে, বহু দিন ধরে বঞ্চিত চাকরি প্রার্থীগণ ধর্ণায় বসে রয়েছেন। আর নয়, এবার তো সকল যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগপত্র হাতে তুলে দিয়ে তাদের প্রতি ন্যায় বিচার করুক রাজ্য সরকার। যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মন্ডল জানিয়েছেন যে, যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই রাজ্যে যে খেলা চলছে,তা অবিলম্বে বন্ধ করতে হবে। ধর্ণারত যোগ্য চাকরি প্রার্থীগণ দুর্নীতির কারণে চাকরিতে নিয়োগপত্র পায়নি। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই তাদের নিয়োগের আশ্বাস দিলেও এখনো তারা নিয়োগপত্র হাতে পাননি। দীর্ঘ ৭০০ দিন ধরে ধর্ণায় বসে আছেন এই রাজ্যের সাধারণ কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটেখাওয়া অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার গুলির যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীগণ।আর কতদিন? কবে নিয়োগ হবে? প্রশ্ন সকলের। বঞ্চিত চাকরি প্রার্থীদের রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল আরও জানান যে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা প্রার্থীগণ অতি দ্রুত চাকরিতে নিয়োগপত্র না পেলে ,তারা বৃহত্তম আন্দোলনের পথে এবার এগিয়ে যাবেন।
Kolkata: ৭০০ তম দিনে ধর্ণারত নবম-দ্বাদশের চাকরি প্রার্থীদের ক্ষোভ তীব্র আকার ধারণ করলো
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper