মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Silver coin: প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার হাওড়ার ফুলেশ্বরে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Silver coin: প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার হাওড়ার ফুলেশ্বরে হাওড়ার উলুবেড়িয়ার ফুলেশ্বরে (Silver coin) মাটির নীচ থেকে উদ্ধার প্রাচীন মুদ্রা ।বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে বেরিয়ে এল প্রাচীন রুপোর মুদ্রা।  বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘ’টনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া পুরসভার  ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে।(Silver coin) ভীড় উপচে পড়ল এলাকায় ।

শেষে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে বাড়ি তৈরীর জন্য বুধবার সকাল থেকে কানাই দাসের বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর মাটি কাটার সময় মাটির নীচ থেকে একটি ঢাকনা দেওয়া মাটির হাঁড়ি দেখতে পান শ্রমিকরা। কৌতহলবশতঃ তারা মাটির হাঁড়ির ঢাকনা খুলতেই ভিতরে একটি কাঁচের বোতলের মধ্যে রুপোর মুদ্রাগুলি দেখতে পান তারা। বাড়ির কত্রী বনমালা দাস জানান বুধবার বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল।

আমি বাড়িতে রান্না করার সময় রুপোর মুদ্রা উদ্ধারের বিষয়টি জানতে পারি। ৬০/৭০ টি মুদ্রা পাওয়া গেলেও জামাই কিছু মুদ্রা নিয়ে চলে গেছে। এখন আমার কাছে ২৭টি মুদ্রা আছে। অন্যদিকে কাউন্সিলার প্রবীন মান্না জানান উদ্ধার হওয়া মুদ্রাগুলি শতাধিক বছরের পুরাতন। উলুবেড়িয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অন্যদিকে মুদ্রা উদ্ধারের বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য আপাতত মুদ্রাগুলি যার কাছে আছে সেখানেই থাকছে। পরবর্তী ক্ষেত্রে তদন্তের স্বার্থে প্রযোজন হলে মুদ্রাগুলি নিজেদের হেফাজতে নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।