জলপাইগুড়ি (Mamata Banerjee) সংসদীয় আসনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এর সমর্থনে(Mamata Banerjee) শনিবার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জাবরাভিটা জুনিয়র হাই স্কুল ময়দানে আয়োজিত হয় জেলা তৃণমূলের উদ্যোগে নির্বাচনী জনসভা। এদিনের জন্সভায় প্রধান বক্তা ছিলেন তৃনমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি নীল ষষ্ঠী, বাংলা নববর্ষ, ঈদ মোবারক, পাহাড়ের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুরু করেন।(Mamata Banerjee) তিনি তার বক্তব্যে বলেন বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সবকটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী হলেও উত্তরবঙ্গের উন্নয়নে তারা কিছুই করেননি। উত্তরবঙ্গের যা উন্নয়ন তা করেছে তৃণমূল। উত্তরবঙ্গে কি কি উন্নয়ন হয়েছে তার তালিকা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যবাসীর কল্যানে তৃণমূল বিভিন্ন সামাজিক ও মানবিক প্রকল্প চালু করেছে, কৃষকদের শস্য বীমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষি ফসলে অনুদান দেওয়া, চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প, দৈনিক মজুরি বৃদ্ধি, জয় জোহার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।
সমাজের সমস্ত সম্প্রদায়ের জন্য উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।(Mamata Banerjee) সাম্প্রতিক ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ক্ষতিগ্রস্ত ও গৃহহারাদের সহায়তা প্রদানে বাধা হয়ে দাঁড়িয়েছে আদর্শ নির্বাচনী আচরন বিধি। এই বিধির গেরো কাটাতে নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হলেও নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। তা সত্বেও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে এবং বাংলার আবাস যোজনা প্রকল্পে গৃহ নির্মানের টাকা প্রশাসনিক ভাবে প্রদান করা হবে। নির্বাচনী আচরন বিধির প্রসঙ্গ তুলে তিনি বলেন লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন তিনমাস ধরে চললে উন্নয়ন মূলক কাজ করা সম্ভব নয়।
এর উপর রয়েছে পৌর সভা, পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভার উপ নির্বাচন। এত নির্বাচনে আদর্শ নির্বাচনী আচরন বিধি লাগু হওয়ায় উন্নয়ন মূলক কাজ করা দুরুহ হয়ে পড়ে। তিনি বলেন রাজ্যের মানুষের কল্যানে নিজের জীবনটাই দিতে বাকী আছে। বিজেপি বিভেদের রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ তৈরি করে আর তৃণমূল মানুষের কল্যানে কাজ করে। জলপাইগুড়ি লোকসভা আসনে দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায় কে বিপুল ভোটে জয়ী করে জেলার উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্বসহ শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এবং অন্যান্যরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper