হাওড়া দক্ষিণ বাঁকড়া ইসলামিয়া ( Biryani ) অ্যাটাচ প্রাইমারি বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের স্কুলে রান্না করে চিকেন বিরিয়ানি খাওয়ানো হলো । কারণ হিসেবে জানা গেল যেহেতু সরকার ঘোষণা করেছেন মে মাসের ২ তারিখ থেকে গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাচ্ছে।
( Biryani ) দৈনিক মিড ডে মিলের যে খাবার খাওয়ানো হয় তার তালিকা অনুযায়ী শনিবার দিন খিচুড়ি খাওয়ার জন্য দেওয়া হয় কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগে সেই তালিকাতে আজ খিচুড়ির পরিবর্তে স্কুলেই বাচ্চাদের পাতে তুলে দিলেন গরম গরম চিকেন বিরিয়ানি ।এই চিকেন বিরিয়ানি খেয়ে বাচ্চারা বেজায় খুশি । তাদের এই খাবার খাইয়ে শিক্ষক-শিক্ষিকারাও আপ্লুত ।ওই স্কুলের ছাত্রদের অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন ওই স্কুলের শিক্ষক মহল কে ।
Midday Meal Biryani: স্কুলের মিড ডে মিলে বিরিয়ানি ,বেজায় খুশি ছাত্র-ছাত্রীরা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper