প্রতি বছর জুন মাসের তেরো তারিখ (siliguri) বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক শিশু শ্রম নিষেধাজ্ঞা দিবস।(siliguri) এই উপলক্ষ্যে মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি মহিলা থানার উদ্যোগে শহরের হাসমিচকে আয়োজিত হয় এক সচেতনতা কর্মসূচী। এদিনের কর্মসূচীর উদ্দ্যেশ্য ছিলো শিশু শ্রমের শিকার শিশুদের দূর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ও এই নারকীয় প্রথার শিকার শিশুরা যে নৃশংসতার মুখোমুখি হয় তার অবসান ঘটানো। শিশুদের দ্বারা পরিবেশিত একটি পথ নাটকের মাধ্যমে শিশুশ্রম নির্মূলের আবশ্যকতাকে তুলে ধরা হয়। মহিলা থানা শিশু শ্রম প্রতিরোধে তাদের অঙ্গীকারের ওপর জোর দিয়েছে এবং আম জনতাকে আহবান জানিয়েছে দূর্বল শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দিতে। এদিনের কর্মসূচির বিষয়বস্তু ছিলো স্কুলে ফিরে যেতে তাদের সমর্থন করুন।
siliguri: আন্তর্জাতিক শিশু শ্রম নিষেধাজ্ঞা দিবসে শিলিগুড়ি মহিলা পুলিশ থানার সচেতনতা কর্মসূচী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla