তৃণমুলের শ্রমিক সংগঠন আই এনটিটিইউসি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটির উদ্যোগে ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহায়তায় রবিবার আয়োজিত হলো এক মরনোত্তর চক্ষু দান অঙ্গীকার শিবির। ফুলবাড়ি কাটতলা পুজো কমিটির মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। জানা গেছে এদিন দুইশ জন মরনোত্তর চক্ষু দানের অঙ্গীকার করেন। উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়া, সংগঠনের জেলা কাউন্সিল সদস্য দেবাশীষ প্রামানিক, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুকান্ত কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Siliguri INTTUC: আইএনটিটি ইউসি ‘র উদ্যোগে মরনোত্তর চক্ষুদান অঙ্গীকার শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper