মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

siliguri: ক্লোজ সার্কিট টিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ক্লোজ সার্কিট টিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার শিলিগুড়ি পুলিশ(siliguri) কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়া থানায় একটি ক্লোজ সার্কিট টিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী। জানা গেছে মাটিগাড়া থানা এলাকার নজরদারি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আশিটি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা গুলিকে এই কন্ট্রোল রুমের সাথে যুক্ত করা হয়েছে। থানা এলাকার কোথায় কি ঘটছে তা নজরে রাখতে এই কন্ট্রোল রুম সহায়ক হবে। উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।