রাজ্য (siliguri) পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর অভিযানে ভেস্তে গেলো বিপুল পরিমান নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ছক। জানা গেছে শনিবার দুপুরে ফাঁসিদেওয়া থানার বিধাননগর মুরালিগঞ্জ এলাকায় নাকা চেকিং এ একটি লরি আটক করে এস টি এফ এর জওয়ানরা। তল্লাশী চালিয়ে লরি থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ কফ সিরাপ এর তিনশো একষট্টিটি কার্টন। রঙের ড্রাম এর আড়ালে রাখা ছিলো এই কার্টনগুলি। গ্রেপ্তার করা হয় লরি চালক কে। লরি চালক এর নাম আবু তাহের, অসমের বাসিন্দা। ধৃতকে ফাঁসিদেওয়া থানার পুলিশ এর হাতে তুলে দেয় এস টি এফ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে শনিবার আদালতে পেশ করা হয়েছে। এই বিপুল পরিমান নিষিদ্ধ কফ সিরাপ ঝাড়খন্ড থেকে অসমে পাচারের ছক কষেছিলো পাচারকারী। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।
siliguri: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ছক ভেস্তে দিলো এসটিএফ, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper