শনিবার , মার্চ 7 2026
Breaking News

siliguri: পাকা রাস্তা সহ চেকার্ড টাইলসের রাস্তার কাজের শুভ সূচনা করলেন মেয়র

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পাকা রাস্তা সহ চেকার্ড টাইলসের রাস্তার কাজের শুভ সূচনা করলেন মেয়র শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডে একটি পাকা রাস্তা ও একটি চেকার্ড টাইলসের রাস্তার কাজের শুভ সূচনা করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাজের শুভ সূচনা করে মেয়র গৌতম দেব জানান কাজদুটির জন্য শিলিগুড়ি পৌর নিগম এর পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আর্থিক অনুদানের জন্য আবেদন জানানো হয়েছিলো। সেই আবেদনে সাড়া দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ঊনপঞ্চাশ লক্ষ আটাত্তর হাজার টাকা আর্থিক অনুদান দেয়। এই আর্থিক অনুদানে রাস্তা দুটির কাজ শুরু করা হচ্ছে। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।