শিলিগুড়ি (Siliguri) পৌর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র,মহানন্দা ব্যারেজ জল প্রকল্প,বিকল্প ইনটেক ওয়েল পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। তার সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এম আই সি দুলাল দত্ত সহ পুর আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান কয়েকদিন ধরেই সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির দরুন তিস্তা ও মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলের সাথে অতি মাত্রায় পলি ভেসে আসছে আর সেই পলি জমছে ইনটেক ওয়েলে।পলির জন্য জল সংশোধন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে আর একারনেই জল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। তার আশা পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে। তিনি আরও জানান এলাকায় পৌর নিগমের তেত্রিশটি ট্যাংক জল সরবরাহ করছে, পি এইচ ই র আরও পঁচিশটি ট্যাঙ্ককে জল সরবরাহ করার জন্য নামানো হয়েছে। বুধবার থেকে দেড় লক্ষ জলের পাউচ সরবরাহ করা হবে। এছাড়াও অম্রুত ২.০ প্রকল্পে জলাশয় খননের কাজ দ্রুত শুরু করা হচ্ছে যাতে পানীয় জল সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা যায়।
Siliguri: পানীয় জল উত্তোলন ও সংশোধন কেন্দ্র পরিদর্শনে মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper