শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের উদ্যোগে সোমবার পৌর নিগমের মাতৃ সদনে আয়োজন করা হয় নিগমের সাফাই কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য কার্ড প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব সহ নিগমের অন্যান্য আধিকারিকগন। স্বাস্থ্য পরীক্ষার পর মেয়র গৌতম দেব সাফাই কর্মীদের হাতে তুলে দেন স্বাস্থ্য কার্ড। তিনি জানান পরবর্তী সময়ে এই স্বাস্থ্য কার্ড তাদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে। তিনি আরও বলেন যাদের নিরলস পরিশ্রমে শহর থাকে পরিষ্কার তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।
siliguri: শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper