শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে জানুয়ারি মাসের ত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা উৎসব নবান্ন। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত চারটি ব্লকে এই মেগা উৎসব অনুষ্ঠিত হবে এবং সমাপ্তিতে একটি কেন্দ্রীয় উৎসব হবে বলে জানা গেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ সূত্রে। এই মেগা উৎসব এর রূপরেখা প্রস্তুতের লক্ষ্যে সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং এর জেলাশাসক ও শিলিগুড়ির মহকুমা শাসক সহ এলাকার বিশিষ্টজনেরা।
siliguri: শিলিগুড়ি মহকুমা উৎসব নবান্নের প্রস্তুতি বৈঠক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper