ভারত নেপাল (Siliguri) সীমান্তের নকশালবাড়ি থানার অধীন মিঞাবস্তি এলাকায় মঙ্গলবার সকালে টহল দিচ্ছিলেন সশস্ত্র সীমা বলের মদনজোত ক্যাম্পের জওয়ানরা। সেই সময় নেপাল থেকে একটি পিক আপ ভ্যান ভারতের দিকে আসছিলো। সশস্ত্র সীমা বলের জওয়ানদের দেখেই পিক আপ ভ্যান রাস্তার পাশে ফেলে রেখে চম্পট দেয় চালক ও অন্যান্যরা। জওয়ানরা ভ্যানের কাছে গিয়ে দেখেন ভ্যানটিতে রয়েছে গরু ও ছাগল। তারা ভ্যান থেকে উদ্ধার করেন পাঁচটি গরু ও চারটি ছাগল। জানা গেছে গরু ছাগলগুলি ভারতে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। সশস্ত্র সীমা বলের জওয়ানরা উদ্ধার করা গবাদি পশু গুলি ও পিক আপ ভ্যানটিকে নকশালবাড়ি থানায় হস্তান্তর করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Siliguri: সশস্ত্র সীমা বলের জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেলো নেপাল থেকে ভারতে গবাদি পশু পাচারের ছক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper