মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Siliguri: শিলিগুড়ি পৌর নিগম এলাকায় শুরু হলো চল্লিশটি আবর্জনাবাহী গাড়ির পরিষেবা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: শিলিগুড়ি পৌর নিগম এলাকায় শুরু হলো চল্লিশটি আবর্জনাবাহী গাড়ির পরিষেবা শিলিগুড়ি পৌর নিগম এলাকাকে আবর্জনা মুক্ত রেখে নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে শুক্রবার সূচনা করলো চল্লিশটি আবর্জনাবাহী গাড়ি (হপার টিপার) এর পরিষেবা। মেয়র গৌতম দেব এদিন এই পরিষেবার সূচনা করে জানান স্বচ্ছ ও নির্মল শিলিগুড়ি গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর এলাকার বিপুল পরিমান আবর্জনা অপসারনে যে ব্যবস্থা চালু আছে সে ব্যবস্থাকে আরও গতিময় করে নাগরিক পরিষেবা কে আরো উন্নত করার লক্ষ্যে শুক্রবার চল্লিশটি আবর্জনাবাহী গাড়ি নামানো হলো। পৌর নিগমের এই উদ্যোগে খুশী এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।