বৃহস্পতিবার , মার্চ 5 2026
Breaking News

siliguri: শিলিগুড়ি থেকে কোচবিহারে নবনির্মিত রাজ্য বীমা চিকিৎসালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি থেকে কোচবিহারে নবনির্মিত রাজ্য বীমা চিকিৎসালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক শিলিগুড়ির (siliguri) দাগাপুরের শ্রমিক ভবন থেকে কোচবিহারে নব নির্মিত রাজ্য বীমা চিকিৎসালয়ের ভারচুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইন, বিচার ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার এই চিকিৎসালয়ের উদ্বোধন করে মন্ত্রী জানান এই চিকিৎসালয় শ্রমিক কল্যানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রমজীবি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই রাজ্য সরকারের লক্ষ্য। কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ। তিনি আরও জানান এই চিকিৎসালয়ে আধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন উত্তরের বহু শিল্প ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। বর্তমানে বহির্বিভাগ,প্রাথমিক চিকিৎসা ও রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার পরিষেবা পাবেন শ্রমিকরা, পরবর্তীতে আরও পরিষেবা এই চিকিৎসালয়ে অন্তর্ভুক্ত করা হবে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, বিশিষ্ট ব্যক্তিগন সহ প্রশাসনিক আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।