সমস্ত বকেয়া সহ পয়ত্রিশ শতাংশ ডি এ প্রদানের দাবীতে সোমবার উত্তরকন্যা অভিযান করলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে জমায়েত হয়ে মিছিল করে উত্তর কন্যার দিকে যান। উল্লেখ্য শিলিগুড়িতে উত্তরকন্যা হলো উত্তরবঙ্গের মিনি সেক্রেটারীয়েট। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে সুশান্ত সরকার জানান মিছিল করে উত্তরকন্যায় যাবার পথে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে অভিযানকারীরা পথেই বসে পড়েন এবং পথ অবরোধ শুরু করেন। এ খবর লেখা পর্যন্ত পথ অবরোধ চলছে।
বকেয়া সহ পয়ত্রিশ শতাংশ ডিএ প্রদানের দাবীতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর কন্যা অভিযান
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla