শনিবার , ফেব্রুয়ারি 28 2026

siliguri: যাত্রীদের জন্য স্মার্ট কার্ড চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: যাত্রীদের জন্য স্মার্ট কার্ড চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যাত্রীদের সুবিধার্থে (siliguri) উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শুক্রবার থেকে চালু করলো স্মার্ট কার্ড। কোচবিহারে নিগমের সেন্ট্রাল বাস টার্মিনাসে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন পাঁচজন যাত্রীর হাতে এই স্মার্ট কার্ড তুলে দেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্যান্য আধিকারিকগন। পার্থপ্রতিম রায় জানান এই স্মার্ট কার্ড পশ্চিমবঙ্গে প্রথম চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যাত্রীরা তাদের নিজস্ব পরিচয় পত্র দিয়ে সংস্থার নির্দিষ্ট আবেদন পত্র পূরন করে জমা দিয়েনতিনশটাকার বিনিময়ে এই স্মার্ট কার্ড নিতে পারবেন। পরবর্তীতে তিনি এই কার্ড ব্যবহার করে নিগমের বাসে রাজ্যে ভ্রমন করতে পারবেন। যাত্রী যেরকম ভ্রমন করবেন সেই হারে তাকে কার্ড রিচার্জ করতে হবে। যাত্রীদের টিকিট কাটার জন্য আর লাইনে দাঁড়াতে হবেনা। তিনি আরও জানান পরবর্তীতে রাজ্যের অন্যান্য পরিবহন নিগমেও এই কার্ড চালু হবে। এদিন তিনি আরও কয়েকটি প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে অন্যতম হলো সেন্ট্রাল বাস টার্মিনাসে ভলভো বাস রক্ষনাবেক্ষনের জন্য ইলেক্ট্রো প্লেটের সূচনা। স্মার্ট কার্ড চালু হওয়ায় যাত্রীরা খুশী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।