গতকাল হাওড়ার ব্যবসায়ী হাজী তৈয়ব আলীকে এই ঘটনায় এই দুজনকে গ্রেফতার করে। তাঁরা প্রথমে গ্রেফতার করে সিকান্দার নামের এক ব্যক্তিকে। এরপর তাঁকে জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারে এই ঘটনায় মূল পান্ডা মৃত ব্যবসায়ীর বড়ো ছেলে শেখ আফ্রিদি আলী ওরফে আকাশ। এরপর তাকেও গ্রেফতার করা হয় বলেই দাবি করেন আজকে হাওড়া সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশিনার (সেন্ট্রাল )। তিনি জানান প্রাথমিক তদন্তে এই দুজনকে গ্রেফতার করা হলেও অন্য কেউ আরও এই ঘটনায় যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। মূলত সম্পত্তি ও অর্থের জন্যই এই খুন করা হয়েছে। আকাশ ওরফে শেখ আফ্রিদি আলী ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা করেছেন বলেই তিনি জানান। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই আকাশের বিলাসবহুল জীবন যাপনের কারণে বাজারে অনেকের থেকেই সে টাকা পয়সা ধার করেছিল। তাই শোধ করার চাপও ছিল তাঁর উপরে। তাই সেই কারণেই সম্পত্তির লোভে সে এই খুনের পরিকল্পনা করে। সিকান্দারকে সে নিযুক্ত করে সে তাঁরা পিতা হাজী তৈয়ব আলিকে খুন করার জন্য। সিকান্দরকে সে খুঁটিনাটি সব তথ্য দিয়েছিলো। আবাসনের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা সামলে যাতে নিপুনভাবে এই কাজ করা যায় তাঁর পরিকল্পনা করেছিল সে। যদিও তিনি জানান তদন্তের স্বার্থে এর বেশি তথ্য এই মুহূর্তে সামনে আনা যাবে না। পরবর্তীকালে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে।
Howrah: সম্পত্তি ও অর্থের জন্যই বাবাকে খুন ছেলের ,প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর দাবি হাওড়া সিটি পুলিশের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper