শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের অন্যতম আলোচিত নায়িকা । অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। খাতায়-কলমে বিবাহবিচ্ছেদ না হলেও গত প্রায় এক বছর ধরে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী। বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তবে ব্যাক্তিগত কারণে শিরোনামে থাকাটা যে শ্রাবন্তীর সিদ্ধহস্ত তা হাতে কলমে প্রমাণ দিলেন তিনি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট পোজে ছবি শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ছবিতে দেখা যাচ্ছে দুধ সাদা বিছানায় শরীর এলিয়ে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। বুকের অর্ধাংশ বার করে সবুজ রঙের গ্লিটারস পোশাকে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। গলায় জ্বলজ্বল করছে চওড়া নেকলেস, হাতে চওড়া ব্যাঙ্গেলস, চোখে গ্লিটারস আইশ্যাডো লাগিয়ে গর্জিয়াস লুকে ধরা দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর হাতের ট্যাটুতে নজর আটকেছে নেটিজেনদের। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না অভিনেত্রীকে। বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। হট অ্যান্ড বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে উত্তেজনা বেড়ে গিয়েছে ভক্তদের। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে বেশি চর্চা হয় ব্যক্তিগত জীবন নিয়ে Iসূত্র মারফত জানা গিয়েছিল,বাইপাসের ধারে আরবানার বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী। তবে অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলেই দাবি করেন তিনি। শুধু তাই নয়, সব জায়গাতেই শ্রাবন্তীর সঙ্গী এখন অভিরূপ। তার ঘনিষ্ঠমহলের কাছেও শ্রাবন্তী ও অভিরূপের বন্ধুত্ব অজানা নয়। অভিরূপও নিজেকে শ্রাবন্তীর বিগ ফ্যান বলে দাবি করেছেন। বর্তমানে তারা আবার পেশাদার সম্পর্কেও জড়িত। অভিরূপের কনফেকশনারি কোম্পানির প্রচারের মুখ শ্রাবন্তী। কিছুদিন আগেই অভিরূপকে নিয়ে মুখ খুলেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথমবার অভিরূপের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ ভাগ করে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে শ্রাবন্তীর কাছে অভিরূপের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে সকলকে চমকে দিয়েছিলেন শ্রাবন্তী। প্রথমে প্রেমের কথা মানতে না চাইলেও অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলে দাবি করেছেন নায়িকা।বলাই বাহুল্য নায়িকার এই নতুন বন্ধুত্ব নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে I
Tags Srabanti Chatterjee
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper