বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ইডি ও সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে সোমবার আলিপুরদুয়ার শহরে আয়োজিত হয় ধিক্কার মিছিল ও পথসভা। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক প্রকাশ চিক বরাইক জানান বিজেপি বিগত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হালে পানি না পেয়ে এখন শুরু করেছে প্রতিহিংসার রাজনীতি। এই রাজনীতি করতে গিয়ে ইডি ও সিবিআই কে তারা …
Read More »Tag Archives: Alipurduar
Alipurduar: চা বাগানের আগাছার ঝোপঝাড় সাফাই এর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত চুনিয়াঝোরা চা বাগানটি ভরে গিয়েছে আগাছার ঝোপঝাড়ে। বনের হিংস্ত্র চিতাবাঘ লুকিয়ে থাকছে ঝোপঝাড় গুলিতে। আগস্ট মাসের প্রথম দিকে ঝোপ থেকে বেরিয়ে এসেছিল চিতাবাঘ। চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকরা কোনমতে সেদিন পালাতে পেরেছিলেন। আগস্ট মাসের চার তারিখেই মহিলা শ্রমিকরা চা বাগান কর্তৃপক্ষকে দাবি জানান আগাছার ঝোপঝাড় পরিষ্কার করতে। কিন্তু চা বাগান কর্তৃপক্ষ সে দাবিতে কান দেননি। …
Read More »Alipurduar: বঙ্গীয় মাইক ব্যবসায়ী সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলন
বঙ্গীয় মাইক ব্যবসায়ী সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় বিবেকানন্দ ভবনে এই সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে কুমারগ্রাম, বারোবিশা, জোড়াই, রামপুর সহ বিভিন্ন এলাকার মোট একশ আট জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বলরাম মজুমদার সহ ব্লক ও জেলাস্তরের পদাধিকারী গন।রাজ্য কমিটির সভাপতি বলরাম মজুমদার জানান এদিনের সম্মেলনে সাংগঠনিক …
Read More »Alipurduar: পুলিশী অভিযানে উদ্ধার দেড়শো বোতল অবৈধ মদ, গ্রেফতার এক
আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্তর্গত জয়গাঁ থানার পুলিশ কর্মীরা শুক্রবার জয়গাঁ এলাকার পান্ডাম বস্তির একটি বাড়িতে অভিযান চালিয়ে দেড়শো বোতল অবৈধ মদ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার কৃত মদ সিকিমে তৈরি। অবৈধভাবে মদ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা …
Read More »Suvendu Adhikari: চোর ধরতে আওয়াজ তোলো, আগামী তেরোই সেপ্টেম্বর নবান্ন চলো কর্মসূচি সফল করার লক্ষ্যে আলিপুরদুয়ারে পদযাত্রা ও সভায় শুভেন্দু অধিকারী
তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষক ও কর্মী নিয়োগে দূর্নীতি, কয়লা, পাথর,বালি, গরু পাচার, তোলাবাজি সহ বিভিন্ন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ‘ চোর ধরতে আওয়াজ তোলো, আগামী তেরোই সেপ্টেম্বর নবান্ন চলো ‘ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শুক্রবার আলিপুরদুয়ার শহরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক পদযাত্রা ও সভায় যোগ দেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। …
Read More »Alipurduar: লায়ন্স ক্লাবের উদ্যোগে ছাত্র ছাত্রীদের চক্ষু পরীক্ষা
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও আলিপুরদুয়ার লায়ন্স আই হাসপাতালের সহায়তায় বৃহস্পতিবার আয়োজিত হয় স্কুলের ছাত্র ছাত্রীদের চক্ষু পরীক্ষা শিবির। কামাখ্যাগুড়ি লায়ন্স ক্লাব কার্যালয়ে আয়োজিত শিবিরে কামাখ্যাগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চোখ পরীক্ষা করা হয়। আলিপুরদুয়ার লায়ন্স আই হাসপাতালের চক্ষু চিকিৎসক গন ছাত্র ছাত্রীদের চোখ পরীক্ষা করেন এবং দৃষ্টিশক্তি ভালো রাখার পরামর্শ দেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও …
Read More »Alipurduar: বারো দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ শ্রীনাথপুর চা বাগানে
বারো দফা দাবিতে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শ্রী নাথপুর চা বাগানে শ্রমিক বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেবার আগে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিক্ষোভ প্রদর্শন শেষে চা বাগানের ম্যানেজারের হাতে তাদের দাবিপত্র প্রদান করেন। বিক্ষোভকারীদের পক্ষে অমিত মঙ্গর জানান তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল চা বাগানে ফ্যাক্টরি নির্মান, সঠিকভাবে ক্রেশ পরিচালনা, নতুন সাব স্টাফ ও চা শ্রমিকদের আবাসন মেরামতি, …
Read More »Alipurduar: জাতীয় পুষ্টি দিবস উদযাপন শামুকতলা ও কোহিনূর গ্রাম পঞ্চায়েত এর বিভিন্ন এলাকায়
প্রতিবছর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ দেশ জুড়ে পালিত হয় পুষ্টি সপ্তাহ। পুষ্টি সপ্তাহের শেষ দিনে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলা ও কোহিনূর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে উদযাপিত হল পুষ্টি সপ্তাহ। অঙ্গনওয়াড়ী সুপারভাইজার মিতালি বর্মন জানান এদিন শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি, গর্ভবতী মায়েদের পুষ্টি, ঘরোয়া খাদ্যের ক্যালরি, বয়ঃ সন্ধিকালে সতর্কতা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। সুস্থ সমাজ …
Read More »Kumargram: করম পুজো উপলক্ষ্যে কুমারগ্রামে ধামসা,মাদল ও শাড়ী বিতরণ
আদিবাসী সমাজের মহান পরব করম পুজো উপলক্ষ্যে কুমারগ্রাম এলাকার আদিবাসী শিল্পীদের মাদল,ধামসা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং মহিলাদের শাড়ী বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী প্রকাশ চিক বরাইক। উল্লেখ্য মাদল ও ধামসা আদিবাসী সমাজের লোক সংস্কৃতি ও সঙ্গীত পরিবেশনের অন্যতম বাদ্যযন্ত্র। এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় কুমারগ্রাম চা বাগানে। উপস্থিত ছিলেন সমাজসেবী বিনোদ কুমার মিঞ্জ, লিয়স কুজুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Read More »Alipurduar: কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, বেদী ও উচ্চ সৌর বাতি স্তম্ভের কাজের সূচনা করলেন বিধায়ক
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, বেদী ও সৌর উচ্চ বাতি স্তম্ভের নির্মানকাজের সূচনা করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও। রবিবার এই কাজের সূচনা করে বিধায়ক জানান কাজগুলি করতে আনুমানিক ব্যয় হবে বারো লক্ষ টাকা। সমস্ত টাকাটাই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ব্যয় করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরুপ বসুমাতা জানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper