কোচবিহার শিলিগুড়ি (coochbehar) রুটে চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এ সি বাস পরিষেবা। মঙ্গলবার নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে এই বাস পরিষেবার সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, নিগমের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকগন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান এলাকাবাসীর দাবি ও যাত্রীদের চাহিদার কথা …
Read More »Tag Archives: CoochBehar
CoochBehar: বানিজ্যিক কাজে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার এর বিরুদ্ধে অভিযান পুলিশের
দিনহাটা (CoochBehar) শহরের চওড়াহাট বাজারে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে মঙ্গলবার অভিযান চালিয়ে বারোটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে দিনহাটা থানার পুলিশ। জানা গেছে এই দোকানগুলোতে বানিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছিলো এই ঘরোয়া গ্যাস সিলিন্ডার গুলি। পুলিশ সূত্রে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তাদের কাছে অভিযোগ আসছিলো যে চওড়াহাট বাজারে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে বানিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া …
Read More »CoochBehar: অবশেষে ভারতে ফিরলেন বাংলাদেশী দুষ্কৃতিদের দ্বারা অপহৃত কৃষক
অবশেষে (CoochBehar) ভারতে নিজের বাড়িতে ফিরলেন শীতলকুচির কৃষক উকিল বর্মন। উল্লেখ্য এপ্রিল মাসের ষোলো তারিখ উকিল বর্মন কাটা তাঁরের বেড়ার ওপারে তার নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। সে সময় কয়েকজন বাংলাদেশী দুষ্কৃতি তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় ও বাংলাদেশ বর্ডার গার্ড বা বি জি বির হাতে তুলে দেয়। ঘটনাটি সাথে সাথে জানানো হয় ভারতীয় সীমা সুরক্ষা বলের বা বি …
Read More »CoochBehar: এগারো কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজের সূচনা
কোচবিহার জেলার তুফানগঞ্জ (CoochBehar) মহকুমার বারোকোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল্গ্রাম রহেকে লেবুগ্রাম পর্যন্ত এগারো কিলোমিটারের বেশী দীর্ঘ একটি রাস্তার কাজের শুভ সূচনা করেন কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রোগী কল্যান সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার এই রাস্তার কাজের সূচনা করে তিনি জানান পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক আনুকুল্যে এই রাস্তাটি নির্মিত হবে। নির্মানে ব্যয় হবে …
Read More »coochbehar: রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
সোমবার এক (coochbehar) অনুষ্ঠানের মাধ্যমে একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী তার বিধানসভা কেন্দ্রের আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকিরেরতকেয়া তে এই রাস্তার কজের সুচনা করেন। মন্ত্রী জানান রাজ্য পূর্ত দপ্তরের আর্থিক সহায়তায় এই রাস্তাটির কাজ হবে। ফকিরেরতকেয়া থেকে শুকারুরকুঠির কুর্শাবাজার পর্যন্ত এই রাস্তাটি নির্মানে ব্যয় হবে সাতাশ কোটি আঠাশ লক্ষ টাকা। এলাকাবাসীর …
Read More »CoochBehar : অবশেষে কাবু তুফানগঞ্জ এর বলরামপুরে আতঙ্ক ছড়ানো বাইসন
কোচবিহার (CoochBehar) জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর এলাকায় সোমবার সকালে একটি বাইসনকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা এবং পুলিশ প্রশাসন এলাকায় পৌঁছে বাইসনটির গতিবিধির উপর নজর রাখছে। পাশাপাশি গাড়িতে মাইক বেঁধে এলাকাবাসীকে সতর্ক করে প্রচার চালিয়ে যাচ্ছেন বন কর্মীরা। বন কর্মীরা জানান বাইসনটিকে কাবু করে দ্রুত ধরার চেষ্টা চালানো হচ্ছে। অবশেষে সোমবার …
Read More »CoochBehar: ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ গাঁজা উদ্ধার করলো বি এস এফ
কোচবিহার (CoochBehar) জেলার সিতাই থানায় ভারত বাংলাদেশ সীমান্তের চামটা এলাকায় চোরা পাচারকারীদের গাঁজা পাচার ভেস্তে গেলো বি এস এফ এর তৎপরতায়। জানা গেছে রবিবার সীমান্ত এলাকায় চোরা পাচারকারীরা গাঁজা পাচারের চেষ্টা করছিলো। সেই সময় সীমান্তে কর্তব্যরত বি এস এফ এর আটাত্তর নম্বর ব্যাটালিয়ন এর জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা গাঁজার ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। জওয়ানরা ব্যাগ থেকে উদ্ধার করেন বারো …
Read More »CoochBehar: জন সংযোগ যাত্রায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
শনিবার (CoochBehar) দিনভর জনসংযোগ যাত্রা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি তার বিধানসভা এলাকার বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের হেদারহাট গ্রামে জনসংযোগ করেন। মন্ত্রী উদয়ন গুহ জানান এদিন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে তিনি সাধারন মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের সমস্যাবলী সম্পর্কে জানতে চান। সমস্যাগুলি সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহন করা হবে বলে তিনি এলাকাবাসীকে আস্বস্ত করেন। এলাকাবাসী মন্ত্রীকে কাছে পেয়ে তাদের …
Read More »CoochBehar: পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানা ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে সোমবার কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচি অনুসারে খাগড়াবাড়ি মোড় থেকে পুন্ডিবাড়ি থানা পর্যন্ত একটি মোটরসাইকেল র্যালি আয়োজিত হয়। কুড়ি জন হেলমেটবিহীন বাইক চালককে বিতরন করা হয় হেলমেট। পথচলতি সমস্ত যানবাহনে লাগানো হয় সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার। পথ নিরাপত্তা আইন সম্পর্কে যানবাহন …
Read More »CoochBehar: পুলিশী অভিযানে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার চার
কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানার পুলিশ সোমবার রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টোটো থেকে উদ্ধার করে একুশ কেজি সাতশো নব্বই গ্রাম গাঁজা। জানা গেছে সোমবার রাতে কয়েকটি ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে একটি টোটো গাড়ি দেওয়ানহাট থেকে নিউ কোচবিহার রেল স্টেশনে যাচ্ছিলো। গোপন খবরের ভিত্তিতে পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে পুলিশের একটি দল নিউ কোচবিহারের …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla