বাংলার বাড়ি প্রকল্পের (CoochBehar) ব্যানার দ্বারা একটি সুসজ্জিত ট্যাবলোর শুভ সূচনা হলো কোচবিহারে জেলা শাসকের দপ্তরে। মঙ্গলবার পতাকা দেখিয়ে এই ট্যাবলোর শুভ সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন ও কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র। সভাধিপতি সুমিতা বর্মন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে বাংলার বাড়ি দিচ্ছেন তার প্রচারের জন্য মঙ্গলবার একটি সুসজ্জিত ট্যাবলোর সূচনা করা হয়। …
Read More »Tag Archives: CoochBehar
CoochBehar: পাথর বোঝাই ডাম্পারের চাপে ভেঙ্গে পড়লো সেতু, বন্ধ যান চলাচল ক্ষুব্ধ এলাকাবাসী
পাথর বোঝাই (CoochBehar) ডাম্পারের চাপে ভেঙ্গে পড়লো কোচবিহার জেলার শীতলকুচী লালবাজার গ্রামপঞ্চায়েত এর বারোমাসি গ্রামের গিরিধারী সেতু। জানা গেছে শুক্রবার সকালে একটি পাথর বোঝাই ডাম্পার শীতলকুচী থেকে সিতাই যাবার পথে গিরিধারী নদীর সেতুতে ওঠার পর ডাম্পারের ওজন সইতে না পেরে বিকট শব্দে হুড়মুড়িয়ে সেতুটি ভেঙ্গে পড়ে। শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসেন ও দেখেন ভেঙ্গে পড়া সেতুর উপর পাথর বোঝাই ডাম্পার। …
Read More »CoochBehar: মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে গভীর রাতে বিছানায় গুলিবিদ্ধ শাশুড়ী, চাঞ্চল্য ও আতঙ্ক এলাকায়
মেয়ে জামাইয়ের বাড়ি (CoochBehar) বেড়াতে এসে গভীর রাতে বিছানায় ঘুমের মধ্যে গুলিবিদ্ধ হলেন শাশুড়ী, ঘটনায় ব্যপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে কোচবিহার জেলার দিনহাটার গীতালদহ এলাকায় এই ঘটনা ঘটে শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ। কোচবিহারের ওকরাবাড়ি গ্রামের মর্জিনা বিবি কয়েকদিন আগে গীতালদহে তার মেয়ে জামাইয়ের বাড়ি আসেন। শুক্রবার রাতে তিনি ও তার মেয়ের শাশুড়ী রীনা বিবি এক বিছানায় …
Read More »Abhishek banerjee: কোচবিহারে রণ সংকল্প সভা থেকে বিজেপিকে হারানোর আহবান অভিষেকের
কোচবিহারের (Abhishek banerjee) ঘুঘুমারিতে আয়োজিত রণ সংকল্প সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আহবান জানান আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপিকে নয় শুন্য করতে। মঙ্গলবার কোচবিহারে এসে প্রথমেই কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দেন ও তারপর সভাস্থলে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তিনি উপস্থিত করেন কোচবিহার জেলার দশজন ভোটারকে যাদের এস আই আর তালিকায় মৃত …
Read More »CoochBehar: প্রচুর অবৈধ গাঁজা চাষ নষ্ট করলো পুলিশ ও বিএসএফ
কোচবিহার জেলার ইন্দো বাংলাদেশ সীমান্তের (CoochBehar) বিভিন্ন এলাকায় কোচবিহার জেলা পুলিশের তুফানগঞ্জ থানার পুলিশ ও বি এস এফ বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে নষ্ট করলো প্রচুর অবৈধ গাঁজা চাষ। পুলিশ ও বি এস এফ কর্মীরা কোথাও গাঁজা গাছ হাতে কেটে আবার কোথাও ট্রাক্টর চালিয়ে গাঁজা গাছ নষ্ট করার পর সেগুলিকে এক জায়গায় জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। জানা গেছে এদিন …
Read More »CoochBehar: পুলিশের উদ্যোগে বয়স্ক নাগরিকদের নিয়ে সাইবার সচেতনতা কর্মসূচি
কোচবিহার জেলা (CoochBehar) পুলিশের উদ্যোগে শুক্রবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে আয়োজিত হয় বয়স্ক নাগরিকদের নিয়ে সাইবার সচেতনতা কর্মসূচি। এদিন শতাধিক বয়স্ক নাগরিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ডিজিটাল এ্যারেস্ট,ভূয়ো বিনিয়োগ সংস্থা এবং প্রতারনামূলক বীমার মাধ্যমে বর্তমান সময়ে ঘটে চলা বিভিন্ন ধরনের সাইবার সচেতনতা সম্পর্কে উপস্থিত বয়স্ক নাগরিকদের অবগত ও সচেতন করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জোনের আই জি পি …
Read More »CoochBehar: ভোটার তালিকার নিবিড় সংশোধন বিষয়ে পর্যালোচনা বৈঠক কোচবিহারে
ভোটার তালিকার (CoochBehar) নিবিড় সংশোধন বা এস আই আর নিয়ে বৃহস্পতিবার কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরও দুই নির্বাচনী আধিকারিক এস বি যোশী ও অভিনব আগরওয়াল,রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজু মিশ্র, অতিরিক্ত জেলাশাসক …
Read More »CoochBehar: পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার চালক
কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার রাতে থানা এলাকার ধলুয়াবাড়িতে ঘুঘুমারী দিনহাটা রাজ্য সড়কে অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় একান্নটি প্যাকেটে রাখা সাত হাজার ছশো পঞ্চাশ বোতল অবৈধ কফ সিরাপ। গ্রেপ্তার করা হয় গাড়ি চালককে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে …
Read More »CoochBehar: রেশনে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা, এই অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের
রেশনে দেওয়া (CoochBehar) হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহার শহর লাগোয়া দুই নম্বর কালিঘাট রোডের বাসন্তী মন্দির প্রাঙ্গণে দুয়ারে রেশন শিবিরে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা। গ্রাহকদের নজরে আসে যে আটার প্যাকেট দেওয়া হয়েছে তার মেয়াদ বৃহস্পতিবারই শেষ হচ্ছে। এই বিষয়টি নজরে আসতেই গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। …
Read More »CoochBehar: অবৈধ আতশবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের,বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি
কোচবিহার জেলা পুলিশের (CoochBehar) দিনহাটা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার দিনহাটা শহরের বিভিন্ন এলাকা সহ ভেটাগুড়ি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে। অপরদিকে মাথাভাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ নিশিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে নয়টি বস্তায় রাখা প্রচুর আতশবাজি। পুলিশ সূত্রে জানা গেছে এই সমস্ত আতশবাজি অবৈধভাবে মজুত করা হয় …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla