তামাকজাত (Alipurduar)পণ্য সহ মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রি বন্ধে বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের অন্যতম বানিজ্য কেন্দ্র বারোবিশায় বিভিন্ন দোকানে অভিযান চালায় খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও টোবাকো কন্ট্রোল দপ্তর সহ কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ। এদিন দুপুরের পর আট দশ জনের দলটি মুদীখানা, ফুচকা, মিষ্টি ও পান বিড়ি বিক্রেতাদের বেশ কিছু দোকানে অভিযান চালান। টোবাকো কন্ট্রোল দপ্তর এর আধিকারিক সঞ্জীব কুমার সরকার জানান এদিন তারা মুদীখানা দোকানগুলিতে তামাকজাত পণ্য সহ মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে কিনা সেসব বিষয়ে তদন্ত করে কয়েকজন দোকানদারকে জরিমানা করেন। মিষ্টি ও ফুচকার দোকানে অভিযান চালিয়ে তাদের ফুড লাইসেন্স আছে কিনা এবং খাদ্য সামগ্রী স্বাস্থ্য বিধি মেনে তৈরি করা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখেন। বারোবিশা উচ্চ বিদ্যালয়ের সামনে বেশ কয়েকটি পান বিক্রির দোকানে অভিযান চালিয়ে গুটকা বা অন্য তামাকজাতীয় পন্য বিক্রির অভিযোগে দোকানদারদের জরিমানা করা হয় কারন শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে এগুলো বিক্রি নিষেধ। তামাকজাত পণ্য সহ মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রি বন্ধে তাদের অভিযান লাগাতার চলছে। এভাবে অভিযান জারী থাকলে এগুলি বিক্রি বন্ধ হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
Alipurduar: তামাকজাত পণ্য সহ মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রি বন্ধে অভিযান খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুলিশ কর্মীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper