মমতা বন্দ্যোপাধ্যায় (TMC) নির্দেশে তুফানগঞ্জ ২ নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ভানুকুমারী ২নং অঞ্চলের জোড়াইমোড় তৃনমূল কংগ্রেস জোড়াইমোড় দলীয় কায্যালয়ে সামনে অবস্থান বিক্ষোভে বসে।(TMC)উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ২নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া, তুফানগঞ্জ ২নং ব্লক তৃনমূল কংগ্রেস সহ সভাপতি নিরঞ্জন সরকার সহ আরো অনেকে। ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া বলেন একশো দিনের কাজের টাকাই বাংলাকে বঞ্চনা ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচী। কেন্দ্র সরকার রাজ্যের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। ঘরের টাকাও এখনো প্রদান করেনি। এমনই অভিযোগ এনে গোটা রাজ্য ব্যাপী অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
TMC CoochBehar: একশো দিনের কাজের টাকা ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদে তৃনমূলের অবস্থান বিক্ষোভ তুফানগঞ্জে
রিপোর্ট : প্রদীপ কুন্ডু, এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla