বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে কোচবিহার জেলা তৃণমূলের উদ্যোগে মঙ্গলবার কোচবিহার শহরে আয়োজিত হল মহামিছিল ও পথসভা। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান বিজেপি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে মহামিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিজেপির বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদ জানাতে এদিন মহামিছিল কার্যত জনারন্যে পরিণত হয় বলেও তিনি জানান। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ও বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন বিজেপি বাংলা ভাগের যে চক্রান্ত করছে তা সফল হবেনা। বাংলার মানুষ চাননা বাংলা ভাগ হোক। এই চক্রান্তের জবাব সাধারণ মানুষ দেবেন বলেই তিনি বিশ্বাস করেন। এদিনের কর্মসুচীতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন, প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী হিতেন বর্মন, তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
TMC CoochBehar: বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল ও পথসভা কোচবিহারে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla