বড়সড় সাফল্য (CoochBehar) আবগারি দফতরের। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ অভিযান চালায় তুফানগঞ্জ ও বক্সিরহাট আবগারি দফতরের কর্মীরা।
(CoochBehar) মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তুফানগঞ্জ ১ ব্লকের জায়গীর চিলাখানা এলাকা থেকে মোট ১৫০ বোতল আসাম মদ সমেত এক ব্যাক্তিকে গ্রেফতার করে এই সংবাদ জানান আবগারি দপ্তরের তুফানগঞ্জ সার্কেলের ওসি মিনাজুল হক, তিনি আরো জানান এই চক্রের মূল পান্ডা বিশু রাজবংশী যে আসাম থেকে বিভিন্ন ব্র্যান্ডের মদগুলিকে এনে বিভিন্নভাবে এইসব এলাকাগুলিতে সরবরাহ করছে। জানা যায় ওই ব্যাক্তির নাম দিলীপ সরকার। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে তাদের কাছে বেশ কিছুদিন থেকে খবর ছিল ওই এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনিভাবে আসাম মদের ব্যবসা করা হচ্ছে। আগামীকাল ওই ব্যাক্তিকে আদালতে তোলা হবে বলে আবগারি দফতর সূত্রে জানা যায়।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla