উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের (Uluberia) বাজারপাড়া এলাকায় এখন চোখ বোলালেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের মজার ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র নজরে আসবে। (Uluberia) এইসব কার্টুন চিত্রগুলিতে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে দেওয়াল লিখনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদলে ছবি আঁকা হয়েছে।
তার কোনওটাতে লেখা হয়েছে, “বেচতে এসেছি, বেচা হয়ে গেলেই চলে যাব।” প্রধানমন্ত্রীর আদলে আঁকা ছবির হাতে ব্যাংক, এলআইসি, রেল, বিমানের ব্যাগ। আবার কোনও কার্টুন চিত্রে প্রধানমন্ত্রীর আদলের ছবির পাশে লেখা হয়েছে, দলিত খুন, কৃষক আত্মহত্যা, নোটবন্দী, ধর্মের নামে মানুষ খুন, রাফাল দুর্নীতি, গ্যাসের দাম বৃদ্ধি, শিল্পপতিদের ঋণে ছাড়, “যতই বিরিয়ানী খাই না কেন ভোট আসলেই যুদ্ধ করতে ইচ্ছা করে”। “বিকাশ চলছে। আমায় ভোট দাও”। এই ধরনের সব মজার মজার দেওয়াল চিত্র স্থানীয় মানুষদের যে যথেষ্ট হাসির খোরাক যোগাচ্ছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper