রেলের অনুষ্ঠানে এসে উড়িষ্যার রাজ্যপাল সরাসরি রাজনীতি করলেন।(Prasun Banerjee) এমনটাই অভিযোগ তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। (Prasun Banerjee) হাওড়া স্টেশনে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের অনুষ্ঠানে এসে তিনি অভিযোগ করেন রাজ্যপাল রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়ার উচিত। কিন্তু উড়িষ্যার রাজ্যপাল গণেশই লাল বিজেপির ভজনা করলেন। যেভাবে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুনগান করলেন তাতে তিনি লজ্জিত।
এভাবে সরকারি অনুষ্ঠানে রাজনীতি করা যায় না। তিনি আরো বলেন তাহলে তিনিও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কথা বলতে পারতেন। কিন্তু সৌজন্যের খাতিরে তিনি সেসব কিছু বলেননি। এভাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে গুণগান করাটা ঠিক নয়। এতে তিনি দুঃখ পেয়েছেন এবং অন্যদেরও তিনি অস্বস্তিতে ফেলেছেন।এদিন তিনি আরো বলেন মাস তিনেক আগে দিল্লিতে তৃণমূল সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংহ সিংহের সাথে ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকা নিয়ে বলতে গেছিলেন। সেখানে তারা জানতে পারেন রাজ্যের বিজেপি সাংসদরা লিখিতভাবে ওই দপ্তরে জানিয়েছেন যাতে পশ্চিমবঙ্গকে কোন টাকা না দেওয়া হয়। তার অভিযোগ রাজ্যের পাওনার ব্যাপারে কেন্দ্রীয় সরকার ১০০% বিমাতিসুলভ আচরণ করছে। রাজ্যের হকের পাওনা টাকা দিচ্ছে না। এটা খুবই দুঃখের।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper