টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে বুধবার ধুন্ধুমার কান্ড ঘটে গেল কলকাতায়। এদিন দুপুরে এক্সাইড মোড়ে চাকরি প্রার্থীদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। অভিযোগ, টেনে হিচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। অত্যাচারের অভিযোগ তুলে তারা পুলিশের গাড়ির সামনেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। অন্যদিকে বিক্ষোভকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ক্যামাক স্ট্রিটে পৌঁছতেই শুরু হয় পুলিশের ধরপাকড়। রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, চাকুরি প্রার্থীদের পুলিশ চ্যাঙদোলা করে প্রিজন ভ্যানে তোলে। যদিও বিক্ষোভকারীদের দাবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন তারা দেখা করতে এসেছিলেন। হকের চাকরির দাবিতে আন্দোলন পুলিশি অত্যাচারে বেজায় ক্ষুব্ধ টেট উত্তীর্নরা। চাকরি না মিললে তারা আত্মহননের পথে যাবার হুঁশিয়ারি দিলেন। বিক্ষোভকারীরা এদিন ক্ষোভের সঙ্গে বলেন, মিথ্যাবাদী সরকার। প্রতিশ্রুতি যদি পূরণ করতেই না পারে, তাহলে সরকার পদত্যাগ করুক।
kolkata: টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতা, চ্যাঙদোলা করে বিক্ষোভকারীদের তোলা হল প্রিজন ভ্যানে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla