শনিবার , নভেম্বর 28 2026
Breaking News

kolkata: পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত ম্যানেজার্স মিটিং এ উপস্থিত পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত ম্যানেজার্স মিটিং এ উপস্থিত পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষপশ্চিমবঙ্গ (kolkata) পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হলো ম্যানেজার্স মিটিং। এদিনের মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। উপস্থিত পর্যটন নিগমের বিভিন্ন স্তরের ম্যানেজার ও আধিকারিকগন এর সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয় পর্যটন মন্ত্রীর বলে জানা গেছে। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান রাজ্যের পর্যটন শিল্পকে আরও সুসংগঠিত, আধুনিক ও জনমুখী করে তোলার ক্ষেত্রে পর্যটন নিগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন,পর্যটন কেন্দ্র গুলির পরিষেবা আরও উন্নত করা এবং পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসাবে তুলে ধরার লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহবান জানান পর্যটন মন্ত্রী। তিনি বলেন পশ্চিমবঙ্গের পর্যটন সম্ভাবনাকে আরও নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।