রবিবার , নভেম্বর 29 2026
Breaking News

Alipurduar: বাজার দর নিয়ন্ত্রনে রাখতে অভিযান আলিপুরদুয়ার এর ফালাকাটায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বাজার দর নিয়ন্ত্রনে রাখতে অভিযান আলিপুরদুয়ার এর ফালাকাটায়ক্রমবর্ধমান (Alipurduar) বাজার দরে লাগাম টানতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষনার পর পরই তৎপরতা শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। শনিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের ফাকাকাটা থানার আই সি র উপস্থিতিতে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, খাদ্য সরবরাহ দপ্তর, খাদ্য নিরাপত্তা দপ্তর, নিয়ন্ত্রিত বাজার সমিতি বা আর এম সি, এর আধিকারিকগন ও কর্মীদের যৌথ দল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরের বিভিন্ন বাজার, দোকান এবং চিনি ও সরিষার তেলের গুদাম পরিদর্শন করে বাজার দর সম্পর্কে খোঁজ খবর নেন। অতিরিক্ত দাম নেওয়া বা মজুত মালের কালোবাজারি যাতে না হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরিদর্শন দলের পক্ষ থেকে জানানো হয় এদিনের সতর্কবার্তার পর যদি বাজার দর নিয়ন্ত্রনে না আসে তবে আইনানুসারে পদক্ষেপ গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।