শিলিগুড়ির আশ্রমপাড়ায় অবস্থিত স্টুডেন্টস হেলথ হোমের উত্তরবঙ্গ আঞ্চলিক কেন্দ্রটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার পরিদর্শনে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান এই কেন্দ্রটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমস্ত দিক খতিয়ে দেখে স্টুডেন্টস হেলথ হোম কর্তৃপক্ষের সাথে বিষদে আলোচনা করা হয়েছে। পাশাপাশি হেলথ হোমের পাশে রামকৃষ্ণ ক্লাবের মাঠটিকে যাতে খেলাধুলার অনুশীলনের জন্য আরো উন্নত করা যায় সে বিষয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে। মেয়রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Siliguri: শিলিগুড়ির আশ্রমপাড়ায় স্টুডেন্টস হেলথ হোমের আঞ্চলিক কেন্দ্রটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনে মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla