কুমারগ্রাম থানা মাঠে সোমবার রাতে শুভ সূচনা হলো কুমারগ্রাম উৎসবের। প্রদীপ জ্বালিয়ে এদিন উৎসবের শুভ সূচনা করেন কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে, সমাজসেবী প্রেমানন্দ দাস, কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তিমির দাস সহ এলাকার বিশিষ্টজনেরা। এই উৎসব চলবে বারোদিন।উৎসব প্রাঙ্গনে থাকছে রকমারি দোকান, বিনোদনের বিভিন্ন উপকরণ। উৎসবের মুক্ত মঞ্চে প্রতিদিন আয়োজিত হবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নানা অনুষ্ঠান সহ বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান।
Alipurduar: কুমারগ্রাম উৎসবের উদ্বোধন করলেন আই সি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla