মালদহ জেলা পুলিস ট্রাফিক গার্ডের উদ্যোগে মালদহ রথবাড়ি মোড়ে মঙ্গলবার আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। দিনরাত আয়োজিত এই কর্মসূচিতে রাস্তায় চলাচলকারী সাইকেল, মোটর চালিত ভ্যান সহ সমস্ত ধরনের গাড়িতে পুলিশ কর্মীরা সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা রিফ্লেকটিভ স্টিকার লাগিয়ে চালকদের ট্রাফিক আইন মেনে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন। অপরদিকে গভীর রাতে চলাচলকারী ভাড়ি ট্রাক ও যাত্রীবাহী বাস চালকরা যাতে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে না পড়েন তার জন্য চালকদের দেওয়া হয় জলের বোতল ও চা। তাদের পরামর্শ দেওয়া হয় ঘুম ঘুম পেলে গাড়ী না চালাতে এবং রাতে কুয়াশার মধ্যে সতর্কভাবে গাড়ি চালাতে। পথ দুর্ঘটনার আশংকা কমাতে এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ।
Safe Drive Save Life MALDA: মালদহ জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper