পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের উদ্যোগে ও আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতি এবং আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক প্রশাসনের যৌথ সহায়তায় শুক্রবার আলিপুরদুয়ার দুই নম্বর বিডিও অফিস প্রাঙ্গনে শুরু হলো দুইদিন ব্যাপী ব্লক ভাওয়াইয়া উৎসব। এদিন উৎসবের উদ্বোধন করেন আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ কুমার দাস। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক এর বিডিও চীরঞ্জিত সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা। বিডিও জানান এটি মূলত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর সংখ্যক প্রতিযোগি ও প্রতিযোগিনী অংশ গ্রহন করায় শুক্রবার হবে বাছাই পর্বের অনুষ্ঠান, শনিবার অনুয়াশঠিত হবে ব্লক স্তরের প্রতিযোগিতা। ভাওয়াইয়া সঙ্গীতের দরিয়া ও চটকা বিভাগে ব্লক স্তরে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবেন তারা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন।
Alipurduar: দুদিন ব্যাপী ব্লক ভাওয়াইয়া উৎসবের সূচনা হলো শুক্রবার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla