মালদহ জেলা পুলিশের অন্তর্গত বৈষ্ণবনগর থানার পুলিশ পনেরোটি চোরাই মোবাইল সহ দুই জনকে গ্রেপ্তার করেছে। তাদের থেকে বেশ কিছু নগদ টাকাও উদ্ধার হয়েছে। জানা গেছে বিশ্বস্তসূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই দুই জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা মোবাইল চুরি চক্রে বড়ো কোনো গ্যাং জড়িত আছে। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মোবাইল চুরি চক্রের হদিশ পেতে চাইছে বলে জানিয়েছেন বৈষ্ণবনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক।
Malda: পনেরোটি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla