নিষিদ্ধ (siliguri) মাদক ইঞ্জেকশন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়া থানার পুলিশ কর্মীরা গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকালে মাটিগাড়া থানা এলাকার মিরিক খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন সহ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে।
এক পাচারকারী গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের থেকে উদ্ধার হয়েছে প্রচুরসংখ্যক নিষিদ্ধ সাইকোট্রোপিক ড্রাগ ইঞ্জেকশন।(siliguri) ধৃত পাচারের উদ্দ্যেশ্যে এই নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন মজুত করেছিলো বলে পুলিশের অনুমান। ধৃতের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ড্রাগমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের এই অভিযান নিয়মিত চলবে।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla