মালদহ (MALDA) জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার তিনটি থানা এলাকার বিভিন্ন স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং ক্লাসের আয়োজন করা হয়।
বিনামূল্যে কোচিং ক্লাস দুস্থ ছাত্রছাত্রীদের
এদিন মালদহের বামনগোলা থানা, হবিবপুর থানা ও মালদহ মহিলা থানার আধিকারিক ও কর্মীগন থানা এলাকায় গিয়ে দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং করানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। (MALDA)পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের সামাজিকতা কর্মসূচী অনুসারেই এই উদ্যোগ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla